বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
জাতীয়

খন্দকার আনোয়ারুল ইসলাম থাকছেন মন্ত্রিপরিষদ সচিব

শেয়ার করুন:

হাবিবুর রহমান / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অবসরের সময় হয়ে আসা খন্দকার আনোয়ারুল ইসলাম।

খন্দকার আনোয়ারুল ইসলামের অবসরোত্তর ছুটি স্থগিত করে এক বছরের জন্য নিয়োগ দিয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মন্ত্রিপরিষদ সচিব পদে খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

সেতু বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব থেকে গত ১৩ অক্টোবর খন্দাকার আনোয়ারুল ইসলামকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয়। গত ২৮ অক্টোবর তিনি নতুন দায়িত্বে যোগ দেন।

খন্দকার আনোয়ার ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। ২০১৩ সালে তিনি সচিব এবং ২০১৭ সালে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান।

১৯৮৩ বিসিএস ব্যাচের কর্মকর্তা আনোয়ার পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণে। ডেভলপমেন্ট প্ল্যানিং এ তার একটি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও রয়েছে।

খন্দকার আনোয়ারের স্ত্রী বেগম কামরুন নাহারও একজন সচিব। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies