বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
খেলা

ঢাকায় পা রেখেই অনুশীলনে হার্সেল গিবস

শেয়ার করুন:

স্পোর্টস ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

রাত পোহালেই শুরু হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত বঙ্গবন্ধু বিপিএল। ইতিমধ্যে শেষ হয়েছে সবধরনের প্রস্তুতি। এখন শুধু বল মাঠে গড়ানোর পালা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরে ইতিমধ্যে প্রায় সব দলের কোচ পা রেখেছেন ঢাকায়, কেউবা খেলোয়াড়দের নিয়ে অনুশীলনেও যোগ দিয়েছেন।

এবার ঢাকায় পৌঁছেছেন সিলেট থান্ডারের হেড কোচ দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি খেলোয়াড় হার্সেল গিবস। সোমবার বাংলাদেশে পৌঁছান সাবেক এ প্রোটিয়ান ব্যাটসম্যান।

জানা গেছে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় মিরপুরের একাডেমি মাঠে খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছেন তিনি। পুরো আসরে সিলেট থান্ডার থাকবে তার তত্ত্বাবধানে। ম্যাচের একদিন আগে হেড কোচকে সঙ্গে পেয়ে বেশ উচ্ছ্বসিত খেলোয়াড়রা।

আগামিকাল বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডারের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের আসরের বল মাঠে গড়াবে। দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।

দিনের অন্য ম্যাচে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে দিবারাত্রির ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি হবে রংপুর রেঞ্জার্স।

এর আগে গত রোববার (৮ ডিসেম্বর) জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে ঘিরে বিপিএলের এই বিশেষ আসরের (বঙ্গবন্ধু বিপিএল) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies