বুধবার, ১১ নভেম্বর ২০২৬
খেলা

দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচ হলেন বাউচার

শেয়ার করুন:

কেপ টাউন, লিগ্যার ভয়েস টোয়েন্টিফোর : মার্ক বাউচারকে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সাবেক এ উইকেটরক্ষককে ২০২৩ সাল পর্যন্ত কোচ হিসেবে প্রোটিয়া দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অন্তর্বর্তীকালীন ক্রিকেট ডিরেক্টর সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ আজ বাউচারকে কোচ নিয়োগ দানের ঘোষণা দেন।

খেলোয়াড়ী জীবনে দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪৬ টেস্ট, ২৯০ ওয়ানডে ও ২৫টি টি-২০ ম্যাচ খেলেছেন ৪৩ বছর বয়সী বাউচার।

এর আগে দলের অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা এবং সম্প্রতি ভারত সফরে কোচের দায়িত্ব পালন করা এনোচ এনকুয়েকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ২০২৩ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন এনকুয়ে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies