বুধবার, ১১ নভেম্বর ২০২৬
খেলা

কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে রংপুর

শেয়ার করুন:

স্পোর্টস ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

বঙ্গবন্ধু বিপিএলে আজ বুধবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে রংপুর রেঞ্জার্স। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৯ রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর দেড়টায়।

এটি রংপুরের তৃতীয় ম্যাচ। এর আগে দুই ম্যাচ খেলে দুইটিতেই তারা হেরেছে। অন্যদিকে, কুমিল্লারও এটি তৃতীয় ম্যাচ। এর আগের দুই ম্যাচে তারা একটিতে জয় পায় এবং একটিতে হারে। বিপিএলের উদ্বোধনী দিনে রংপুরকে ১০৫ রানে হারিয়েছিল কুমিল্লা।

রংপুর রেঞ্জার্স একাদশ :
নবী (অধিনায়ক), শাহজাদ, অ্যাবেল, গ্রেগরি, মোস্তাফিজ, নাঈম শেখ, আরাফাত সানি, নাদিফ, জহুরুল (উইকেটরক্ষক), আল-আমিন, মুকিদুল ইসলাম।

কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ :
ইয়াসির, ভানুকা, সৌম্য, মালান, সাব্বির, শানাকা (অধিনায়ক), অঙ্কন (উইকেটরক্ষক), আবু হায়দার, সানজামুল, মুজিব উর রহমান, আল-আমিন হোসেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies