বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
খেলা

দর্শকদের জন্য জরিমানা গুনতে হচ্ছে বাফুফেকে

শেয়ার করুন:

স্পোর্টস ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

দর্শকদের জন্য জরিমানা গুনতে হচ্ছে বাফুফেকে
ফ্যানদের জন্য জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।
অক্টোবরে বাংলাদেশ-কাতার বিশ্বকাপ বাছাই ম্যাচে দর্শকরা মাঠে প্রবেশের চেষ্টা করেছিল। সেটিই ফিফার কাছে দৃষ্টিকটু লেগেছে। তাই ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফেকে জরিমানা করেছে ১৫ হাজার সুইস ফ্রা। সাথে দায়িত্বে অবহেলার জন্য দেশীয় ১৫ কোচের তিন মাসের বেতনও কেটে নিচ্ছে ফিফা। একইসাথে ফেডারেশনকে দর্শাতে হবে কারণ।

অক্টোবরে ঢাকার মাঠে বিশ্বকাপ বাছাই ম্যাচে খেলতে এসেছিল কাতার। বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। সেম্যাচে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে ফিফার নজরে পড়েছে বাংলাদেশি দর্শকদের উচ্ছৃঙ্খলা।

গ্যালারিতে সাপোর্টাররা বেশ কবার জড়িয়েছিল বিবাদে। আবার দর্শকদের গ্রিল টপকে মাঠে প্রবেশেরও চেষ্টা করতে দেখা গেছে। ফুটবল ফ্যানদের এমন আচরণে চটেছে ফিফা। বাফুফেকে জরিমানা করেছে ১৫ হাজার সুইস ফ্রা। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় সাড়ে ১৩ লাখ টাকা।

কোচদের জন্যও জরিমানা গুনতে হচ্ছে ফেডারেশনকে। ১৯ লোকাল কোচের ১৫ জনই হাজিরার খাতায় স্বাক্ষর করেননি ঠিক মতো। তাই তাদের তিন মাসের বেতন কেটে নিচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা; টাকার অঙ্কে পরিমাণ ২৮ হাজার ডলার।

২০১৫ সালে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ফুটবল ম্যাচে সকারু ফ্যানরা মাঠে প্রবেশের চেষ্টা করেছিল, সেবারও হোস্ট সিসেবে জরিমানা গুনতে হয়েছিল বাফুফেকেই।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies