সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
খেলা

খুলনাকে হারিয়ে শীর্ষে ঢাকা

শেয়ার করুন:

স্পোর্টস ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

মাঝখানে ছন্দ হারালেও ঢাকা প্লাটুন আবার ফিরেছে পুরনো দাপটে। বঙ্গবন্ধু বিপিএলের ৩১তম ম্যাচে খুলনা টাইগার্সকে ১২ রানের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দলটি। ঢাকার তরুণ পেসার হাসান মাহমুদ একাই শিকার করেছেন ৪ উইকেট। তার পারফর্মেন্সে ম্লান হয়ে গেছে খুলনার অধিনায়ক মুশফিকুর রহিমের ঝড়ো ইনিংস।

সিলেটে বৃষ্টির কারণে বিলম্বিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান জড়ো করে ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন আসিফ আলী। ছয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৩ বলের মোকাবেলায় ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে। তার দ্রুতগতির ব্যাটিংয়েই দল পায় বড় পুঁজি।

এছাড়া অন্যান্যদের মধ্যে মুমিনুল হক ৩৬ বলে ৩৮, আরিফুল হক ৩০ বলে অপরাজিত ৩৭ ও ওপেনার তামিম ইকবাল ২৩ বলে ২৫ রান করেন।

খুলনার পক্ষে মোহাম্মদ আমির ২টি এবং আমিনুল ইসলাম বিপ্লব ও শফিউল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই আমিনুল ইসলাম বিপ্লব (৪), মেহেদী হাসান মিরাজ (১৫), ও শামসুর রহমানের (৩) উইকেট হারায় খুলনা। প্রতিরোধ গড়তে পারেননি রাইলি রুশোও, ১৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর নাজিবউল্লাহ জাদরানের (৩১) সাবধানী ব্যাটিংয়ের সমর্থন পেয়ে চড়াও হন অধিনায়ক ‍মুশফিকুরর রহিম।

শেষদিকে ঢাকাকে বেশ ভয় পাইয়ে দিয়েছিলে মুশফিক। ২৭ রানে আসরের তৃতীয় অর্ধ-শতক পূর্ণ করেন তিনি। তবে হাসান মাহমুদের শিকার হয়ে সাজঘরে ফেরেন ৩৩ বলে ৬৪ রান করে, যে ইনিংসে হাঁকিয়েছিলেন ৬টি চার ও ৪টি ছয়।

এই ম্যাচে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিপিএলে ২০০০ রানের মাইলফলক গড়া মুশফিক বিদায় নিলে খুলনা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ অবধি নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৬০ রান।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies