বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় শিক্ষা

জবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

শেয়ার করুন:

ক্যাম্পাস প্রতিনিধি / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

‘কেমিস্ট্রি ফর হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার’ প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রিসেন্ট অ্যাডভান্সেস ইন কেমিস্ট্রি (আইসিআরএসি)। গতকাল শুক্রবার সকালে এ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান ও আইসিআরএসি’র সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমের সভাপতিত্বে এর প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং পৃষ্ঠপোষক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি মো. আবুল করিম এবং বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ। আইসিআরএসি’র সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়টির রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল হক এতে স্বাগত বক্তব্য দেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক এ সম্মেলনে ভারত, নেপাল, সৌদি আরব, জাপান এবং যুক্তরাজ্যের গবেষকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালযয়ের শতাধিক গবেষক ও শিক্ষক অংশ নিচ্ছেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies