বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
খবর

পর্তুগালে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের অটাম ফেস্টিভ্যাল

শেয়ার করুন:

মোহাম্মদ নুরুজ্জামান সেলিম, পর্তুগাল:

প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ লেডিস ই কমার্স প্ল্যাটফর্ম ইন ইউরোপের আয়োজনে রোববার (১৯নভেম্বর) পর্তুগালের রাজধানী লিসনের লিটন তার্কিশ গ্রিল রেস্টুরেন্টে অটাম ফেস্টিভ্যাল ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

পর্তুগালে এই প্রথম প্রবাসী বাংলাদেশি নারীদের উদ্যোগে দিন ব্যাপী এমন আয়োজন হলেও মেলায় আসা দর্শনার্থী ছিল চোখে পড়ার মত।
উক্ত মেলায় বাংলাদেশি নারী উদ্যোক্তাদের মালিকাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনিক ফ্যাশন, এশিয়ান ফুড হল, সুমাইয়া বেকারী, কেক ভিলা, সুন্না বাংলাদেশ সহ প্রায় ১৯টি সংগঠনের স্টল দেখা যায়।

মেলার আয়োজক উদ্যোক্তা বন্নি নাহরিন ও কাজী সুমাইয়া জানান, প্রবাস জীবনে অলস সময়টুকু কাজে লাগিয়ে প্রবাসে নারী উদ্যোক্তা তৈরি করতে সহায়তা প্রদান করার লক্ষ্যে মেলার এ আয়োজন। এছাড়াও আমাদের এ প্লাটফর্মটিতে নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করি।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies