বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
রুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগ
খবর

পর্তুগালে আবাসন সংকট, বিপাকে বাংলাদেশিসহ অভিবাসীরা

শেয়ার করুন:

মোহাম্মদ নুরুজ্জামান সেলিম, পর্তুগাল

পর্তুগালে আবাসন সংকট দিন দিন বেড়েই চলেছে। বাড়ি ভাড়া বিবেচনায় দেশটি বর্তমানে ইউরোপের দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। বর্তমানে পর্তুগালে চলমান আবাসন সংকটের পিছনে অপরিকল্পিত আবাসন পরিকল্পনা ও সরকারের সময়োপযোগী প্রয়োজনীয় পদক্ষেপের অভাবকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। বাস্তবেও তার প্রমাণ হলো গত বছরই পর্তুগালে আবাসন মন্ত্রণালয় নামে একটি নতুন মন্ত্রণালয় সৃষ্টি করা হয় এবং এর জন্য মন্ত্রী ও নিয়োগ করা হয়। আগে যা অন্য একটি মন্ত্রণালয়ের সাথে যুক্ত ছিল।

আবাসন সংকটের আরো কারণ হিসেবে দেখা গেছে পর্তুগালের বিভিন্ন শহরে অনেক পুরনো বাড়ি সংস্কারের অভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়াও পর্তুগাল পর্যটন আকর্ষণীয় হওয়ায় লাভজনক ব্যবসা হিসেবে বাড়িগুলোকে হোস্টেল হিসাবে ভাড়া দেওয়া হচ্ছে।

এমতাবস্থায় পর্তুগিজদের পাশাপাশি আবাসন নিয়ে তীব্র সংকটে পড়েছে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা। বাংলাদেশি অনেক অভিবাসী তাদের পরিবার (স্ত্রী সন্তান) আনার জন্য পর্তুগিজ ভিসা পেলেও বাসার সংকটের কারণে আনতে পারছে না।

পর্তুগালে বসবাসরত বাংলাদেশি কবির মল্লিক (৪৬) বলেন, আমি আমার পরিবার পর্তুগালে নিয়ে আসার জন্য ভিসা পেলেও আবাসন সংকটের কারণে আনতে পারছি না। বর্তমানে এক রুমের একটি বাসা ভাড়া নিতে যে পরিমাণ ভাড়া গুনতে হবে তা আমার বেতনের পুরোটা চলে যাবে। তাই আমি এখন বাধ্য হয়ে সাবলেট খুঁজতেছি।

যদিও গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ সাশ্রয়ী মূল্যে সবার জন্য আবাসন নিশ্চিত করার দাবিতে লাখ লাখ মানুষ রাস্তায় বিক্ষোভ করেন। এ সমস্যা সমাধানে বর্তমান ক্ষমতাসীন সোসালিস্ট পার্টি নতুন আবাসন বিল অনুমোদনসহ বিভিন্ন পদক্ষেপ নিলেও আবাসন সংকট এখনো কাটেনি।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies