বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
শীর্ষ খবর স্বাস্থ্য

ভেজাল বিরোধী অভিযানে সাতকানিয়াতে এক লাখ টাকা জরিমানা

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক, দৈ.স.মৈ: চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ভেজাল বিরোধী অভিযানে এক মিস্টি ব্যবসায়ী থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

১৭ আগস্ট রবিবার রাত সাড়ে আটটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে কেরানিহাটে এই অভিযান পরিচালিত হয়।
এনএসআই এর তথ্যের ভিত্তিতে কেরানীহাট কাঁচাবাজারে একটি মিষ্টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, পোড়া তেল ব্যবহার, লেভেলবিহীন বাসি মিষ্টি সংরক্ষণ, বিক্রয় ও বিপণন, মিষ্টি তৈরিতে কাপড়ের রঙ ও পঁচাবাসি চিনির সিরা ব্যবহার, তৈরিকৃত মিষ্টিতে পোকামাকড় পাওয়ায় মিষ্টি কারখানার মালিকের প্রতিনিধি আবুল কাসেম(৫০)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় এক লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়। অভিযান চলাকালীন পোড়া তেল, নষ্ট বাসী চিনির সিরা ফেলে দেয়া হয়।

জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সাতকানিয়া উপজেলা প্রশাসন।

 

মৈত্রী/একেএ/এএ

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies