শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
খবর

লামায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২

শেয়ার করুন:

মো. নুরুল করিম আরমান, লামা ( বান্দরবান) প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলায় নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবা ও গাঁজাসহ আটক হয়েছেন মো. জহিরুল ইসলাম (৩৮) নামে এক মুদি দোকানদার। রবিবার (৩১ মে) দিনগত রাতে শহরের মেসার্স জহির স্টোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সহযোগি মো. ইকবাল হোসেন ইমনকেও (২২) আটক করা হয়।
জহিরুল ইসলাম লামা পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি গ্রামের বাসিন্দা মৃত আরব আলীর ছেলে।

পুলিশ জানায়, মুদি দোকানের আড়ালে মেসার্স জহিরুল স্টোর এর মালিক মো. জহিরুল ইসলাম ইয়াবা-গাঁজা বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে লামা থানা পুলিশের একটি টিম রবিবার রাত আটটার দিকে জহির স্টোরে অভিযান চালায়। এ সময় দোকানের নিচতলার ক্যাশ থেকে ২টি ও দোতলা থেকে ৪টি ইয়াবা ট্যাবলেটসহ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এর আগে গত ৮ মার্চ রাতেও ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহিরুল ইসলাম ইসলামকে আটক করেছিল পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তিনি আরো বলেন, আটক জহিরুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা হয়েছিল। ওই মামলায় জামিনে বের হয়ে আবারও ইয়াবা সেবন ও ব্যবসায় জড়িয়ে পড়েন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies