বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
খাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নির্বাচিত মতামত

শুধু বিরোধিতার জন্য নয়, সংসদে মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকবে জাপা

শেয়ার করুন:

ঢাকা, ২৬ জানুয়ারি ২০১৯ লিগ্যালভয়েস : সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা রাখতে চায় জাতীয় পার্টি। শুধু বিরোধিতার জন্য নয়, কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকবে তারা। এজন্য সরকারের সহযোগিতাও চেয়েছে দলটি।

তবে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারিরীক অসুস্থতা কিংবা অনুপস্থিতি এই দায়িত্ব পালনে খানিকটা বেকায়দায় ফেললেও সম্মিলিতভাবে সব কিছু মোকাবেলা করার কথা জানিয়েছেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা।

আগামী ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। এই সংসদে প্রধান বিরোধীদল হিসেবে ভূমিকা পালন করবে জাতীয় পার্টি।

তবে এ মুহূর্তে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারিরীক অসুস্থতা নিয়ে খানিকটা উদ্বিগ্ন দলের নেতারা। দলের চেয়ারম্যানের অনুপস্থিতিতে সংসদে যোগ দেয়া, দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়াসহ সব সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেয়ার কথা জানিয়েছেন তারা।

এবার সংসদে দায়িত্বশীলতার পরিচয় দিতে চায় জাতীয় পার্টি—এ কথা জানিয়ে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, শুধু বিরোধিতার খাতিরে সমালোচনা নয়। দুর্নীতি, সন্ত্রাস, যানজট, মাদকসহ নানা বিষয় সংসদে তুলে ধরতে চান তারা।

সরকারের নেতিবাচক কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংসদকে প্রাণবন্ত ও কার্যকর রাখতে চায় জাতীয় পার্টি জানান জিএম কাদের।

বিরোধীদলের বক্তব্যকে সরকার যেন গুরুত্ব দেয় এজন্য সহযোগিতাও চেয়েছেন তারা।

Powered by Done 5 Technologies