বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
খাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
আইন-আদালত বাংলাদেশ

বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে সোহরাওয়ার্দীতে শিশুপার্ক করা হয়েছে: হাইকোর্ট

শেয়ার করুন:

হাইকোর্ট রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালীমন্দির থাকতে পারে; তবে শিশুপার্ক বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে করা হয়েছে মন্তব্য করেছেন হাইকোর্ট।

সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনসহ বেশকিছু নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে হাইকোর্ট এ মন্তব্য করেন।

শুনানিতে হাইকোর্ট বলেন, সরকার বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষার্থে উদ্যানে অনেক কিছু করেছে। তবে বঙ্গবন্ধুর ভাষণের স্থানে কেন শিশু পার্ক এখনও আছে তা নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্ট।

হাইকোর্ট বলেন, জাতির পিতার স্মৃতি মুছে ফেলার জন্য নির্মিত স্থাপনা সরকার এখনও রেখে দিয়েছে যেটা ঠিক নয়।

হাইকোর্টের বিচারপতি কামরুল কাদের বলেন, উদ্যানে রমনা কালী মন্দির থাকতে পারে তবে সেখানে বহুতল ভবন নির্মাণ করা যাবে না।

আরেক বিচারপতি নাজমুল আহসান বলেছেন, দেশের সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করা উচিত।

এই রিটের ওপর ১৮ ফেব্রুয়ারি আদেশের জন্য নির্ধারণ করেছে হাইকোর্ট।

Powered by Done 5 Technologies