রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আরো বিষয় খবর বাংলাদেশ

মহানবী (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ সমাবেশ

শেয়ার করুন:

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম : বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও জ্যেষ্ঠ নেতা নবীন কুমার জিন্দালের কটূক্তির প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীর তাওহিদী মুসলিম জনতা শুক্রবার বিকেলে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

ধর্মপ্রাণ মুসলিম তাওহীদ জনতা ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমি, ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক আজিজুর রহমান সরকার ও মাওলানা এস এম মনিরুজ্জামান।

সমাবেশে বক্তারা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুসলিম বিরোধী মনোভাব পরিহার ও অনতিবিলম্বে জাতীয় সংসদে বিজেপি সরকারের ধৃষ্টতাপূর্ণ আচরণের প্রতিবাদে নিন্দা প্রস্তাব জ্ঞাপনের দাবি জানান।

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিবাদ সমাবেশের সমাপ্তি হয়। এতে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies