শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
শীর্ষ খবর

বিআইডব্লিউটিএ ২৯০টিসহ মোট ১,১৯৯টি স্থাপনা উচ্ছেদ

শেয়ার করুন:

ঢাকা, লিগ্যাল ডেস্ক : বিআইডব্লিউটিএ আজ কামরাঙ্গীরচরের কামালবাগ, লোহারপুল ছাতা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ২৯০টি পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করেছে।

এগুলোর মধ্যে রয়েছে দোতলা ভবন তিনটি, একতলা বাড়ি সাতটি, আধাপাকা ঘর ২৩টি এবং টিন ও টংঘর ২৫৭টি।
গতকাল কামরাঙ্গীরচরের কয়লাঘাট ও ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে আড়াই শতাধিক পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করেছে।
এগুলোর মধ্যে রয়েছে চারতলা ভবন তিনটি, তিনতলা ভবন দু’টি, দোতলা ভবন পাঁচটি, একতলা বাড়ি নয়টি, আধাপাকা ঘর ২৫টি এবং টিন ও টং ঘর ২০৮টি।

গত ৫ ফেব্রুয়ারি কামরাঙ্গীরচরের নবাবচর এলাকায় অভিযান চালিয়ে দু’শতাধিক পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করেছে। এগুলোর মধ্যে রয়েছে একটি তিন তলা ভবন, দোতলা ভবন পাঁচটি, একতলা ভবন ২৮টি, আধাপাকা ঘর ২২টি এবং টং ঘর ১৫৫টি।

উচ্ছেদ কার্যক্রমের প্রথম পর্যায়ে বিআইডব্লিউটিএ ২৯-৩১ জানুয়ারি পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরে কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ছোট বড় ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এগুলোর মধ্যে সাত, পাঁচ, তিন ও দোতলা পাকা ভবন, স’মিল, গোডাউন, প্লাস্টিক কারখানা এবং আধাপাকা ভবনও রয়েছে।


বিআইডব্লিউটিএ প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট ১,১৯৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এপর্যন্ত এক লাখ ২৫ হাজার জরিমানা করেছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ দখলদারদের বিতারিত করার পরিকল্পনা নিয়ে নদী উদ্ধারে উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে। পরবর্তী কার্যক্রম ১২-১৪ ফ্রেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Powered by Done 5 Technologies