শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
বাংলাদেশ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন কার্যক্রম’ বিষয় প্রশিক্ষণ

শেয়ার করুন:

ঢাকা, লিগ্যাল ডেস্ক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল বিভাগের উদ্যোগে ও আইসিআরসির সহযোগিতায় তিন দিনব্যাপী ‘পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন কার্যক্রম’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।


প্রশিক্ষণে দেশের ৪টি বিভাগের ৩৩টি জেলা রেড ক্রিসেন্ট ইউনিট থেকে ৩৩ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছে।


আজ সকালে সোসাইটির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম, হেড অফ ডেলিগেশন, আইসিআরসি, বাংলাদেশের ইখতিয়ার আসলানোভ।


এ সময় বক্তব্যে রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল বিভাগের দায়িত্বরত পরিচালক ইমাম জাফর শিকদার।


প্রধান অতিথি, প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের নিজেদের মধ্যে ত্যাগী ও সেবার মনোভাব গড়ে তুলে দেশের যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আগামী ২৬ ফেব্রুয়ারি এই প্রশিক্ষণ শেষ হবে বলে জানায় আরএফএল।

Powered by Done 5 Technologies