বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
আন্তর্জাতিক

সীমান্ত থেকে ন্যাশনাল গার্ড সৈন্যদের প্রত্যাহার করলেন নিউ মেক্সিকোর গভর্ণর

শেয়ার করুন:

লিগ্যাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে মোতায়েনরত ন্যাশনাল গার্ড সৈন্যদের অধিকাংশকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের গভর্ণর মিচেলি লুজান গ্রিশাম।
সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢল নেমেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্ক বার্তাকে তিনি ‘হেয়ালি’ বলে নাকচ করে দিয়েছেন।


গ্রিশাম এক বিবৃতিতে বলেন, ‘দক্ষিণ সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢলের কারণে জাতীয় নিরাপত্তা সংকট সৃষ্টি হয়েছে বলে কেন্দ্র যুক্তি দিয়েছে, আমি তার সাথে দ্বিমত পোষণ করছি। এই দক্ষিণাঞ্চল আমাদের দেশের সবচেয়ে নিরাপদ অঞ্চলগুলোর একটি।’


মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের কিছুক্ষণ আগেই এই নারী গভর্ণর সৈন্যদের প্রত্যাহারের নির্দেশ দেন।
ট্রাম্প ওই বক্তৃতায় মার্কিন-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অঙ্গীকার করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।


গ্রিশামের আদেশটি নিউ মেক্সিকোর পাশাপাশি আরকানসাস, কানসাস, কেনটাকি, নিউ হ্যাম্পশায়ার, সাউথ ক্যারোলাইনা ও উইসকোনসিন অঙ্গরাজ্যের উপরেও বর্তাবে। এই অঙ্গরাজ্যগুলো সীমান্তে সৈন্য মোতায়েন করেছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies