বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
রুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগ
জাতীয়

প্রধানমন্ত্রীর একটাই কথা সকল কাজের কেন্দ্রে থাকবে সাধারণ মানুষ: পরিকল্পনামন্ত্রী

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, যখন কোনো প্রকল্প নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাই, তিনি জানতে চান এই প্রকল্পে সাধারণ মানুষের কোনো কল্যাণ হবে কিনা? প্রকল্প বাস্তবায়ন হলে কারা লাভবান হবেন? নারী, বয়স্ক মানুষ ও শিশুদের লাভ হবে কিনা। সাধারণ মানুষ সুফল পেলে প্রকল্পের অনুমোদন করবো। প্রধানমন্ত্রী একটাই কথা সকল কাজের কেন্দ্রে থাকবে সাধারণ মানুষ। এটাই হলো শেখ হাসিনার বার্তা।

শুক্রবার সকালে সরকারি এস. সি. বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: রংপুরে ক্লিনিক্যাল বর্জ্যে হুমকির মুখে জনস্বাস্থ্য

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সরকারি এস. সি. বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মোহাম্মদ মাশহুদ চৌধুরী, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়েজুর রহমান প্রমুখ।

এর আগে মন্ত্রী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগদান করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies