বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
খেলা

বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-পাকিস্তান রোমাঞ্চ

শেয়ার করুন:

স্পোর্টস ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

সাউথ আফ্রিকায় বসা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। তাতে যুবাদের বিশ্ব আসরে সেমিফাইনালে ভারত-পাকিস্তান লড়াই দেখার সুযোগ পাচ্ছে ক্রীড়াপ্রেমীরা।

অস্ট্রেলিয়াকে বিদায় করে ভারতের সেমি নিশ্চিত হওয়ার পর থেকেই জমে ছিল সম্ভাবনা। দেখার ছিল শুক্রবার আফগানিস্তানকে হারাতে পারে কিনা পাকিস্তান। এই ম্যাচে জয়ীর সঙ্গে ৪ ফেব্রুয়ারি ফাইনালের টিকেট পেতে লড়বে ভারত। আফগান যুবারা দাপটে কোয়ার্টারে এলেও খেই হারাল, ১৮৯ রানের লক্ষ্য ছুঁয়ে পাকিস্তানিরা সেরা চারে।

ভারত-পাকিস্তান সেমি হওয়ায় ফাইনালে উপমহাদেশের একটি দল থাকা নিশ্চিত। ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিতে যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে বাংলাদেশ, তবে ‘অল এশিয়ান ফাইনাল’ দেখবে সাউথ আফ্রিকায় বসা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

বেনোনিতে আফগান ব্যাটসম্যানদের শুরুটা টি-টুয়েন্টির মতো আক্রমণাত্মক হলেও ক্রমে থিতিয়ে গেছে পাকিস্তানি বোলারদের দাপটে। ওপেনিং করতে নামা অধিনায়ক ফারহান জাখিলের ৪০ রান বাকিদের ব্যাটে বড় কোনো অবদান আসেনি। দুইশর আগেই অলআউট তারা।

জবাবে ওপেনার মোহাম্মদ হুরাইরার ৬৪ রানে জয়ের ভিত তৈরি হয়ে যায় পাকিস্তানের। মাঝখানে দ্রুত ৩ উইকেট হারালেও জয়ের জন্য খুব একটা বেগ পেতে হয়নি তাদের। নিরুত্তাপ ম্যাচে হুরাইরাকে মানকাডে রানআউট করে খানিকটা আলোচনার জন্ম দিয়েছেন আফগান স্পিনার নূর আহমেদ।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies