বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
জাতীয়

কোরআন-সুন্নাহর বাইরে কিছু করবে না আওয়ামী লীগ সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার কোরআন ও সুন্নাহর বাইরে গিয়ে কখনো কোনো কিছু করবে না। এ ব্যাপারে বর্তমান সরকার তথা আমরা ওয়াদাবদ্ধ।’ গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচায় জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়ার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দেশের প্রতিটি জায়গায় সুন্দর সুন্দর মসজিদ করে যাচ্ছি। আলেম-ওলামাদের প্রতি সবসময় আমাদের শ্রদ্ধা রয়েছে। কওমি সনদের স্বীকৃতিও প্রধানমন্ত্রী দিয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলা-উপজেলার মসজিদের খেয়াল রাখেন।’ সরকার জুমার খুতবায় হস্তক্ষেপ করেননি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘একটি শ্রেণি সাধারণ মানুষকে বুঝিয়েছে, আমরা নাকি জুমার খুতবায় হস্তক্ষেপ করেছি। তবে আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, ইমাম সাহেব খুতবার আগে যে বয়ান করেন সেই বয়ানে দেশের কথা বলবেন, সমস্যার কথা বলবেন, মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে বলবেন। কিন্তু একটি মহল অপব্যাখ্যা দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল।’

আলেমদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা করেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘একটি গোষ্ঠী বলত কওমি মাদরাসায় নাকি জঙ্গির উত্থান। যেখানে দ্বিনের শিক্ষা হয়, যেখানে আলেম ওলামারা কোরআন নিয়ে চর্চা করেন সেখানে কোনো দিন জঙ্গির উত্থান হতে পারে না। ইসলাম কখনো মানুষ হত্যার অনুমতি দেয়নি।’ মাহফিলে রাজধানীর গুলশান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমপি কাজিম উদ্দিন ধনু, ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, ডিআইজি হাবিবুর রহমান, ডিআইজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies