বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
খবর

ম্রো কমপ্লেক্সে মাঠ সংস্কার ও পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন করলেন সাচিং প্রু জেরী

শেয়ার করুন:

রশিদ আহমদ ।
বান্দরবানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত ম্রো কমপ্লেক্সে পুকুর পুনঃখনন ও মাঠ সংস্কার কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী। ১ জুন, সোমবার সকাল ১১টার দিকে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রকল্পের মাধ্যমে মাঝেরপাড়া আবাসিক উচ্চ বিদ্যালয়ের পুকুর পুনঃখনন ও মাঠ সংস্কার কাজের উদ্বোধন করা হয়।

সাচিং প্রু জেরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা, উন্নয়ন ও জীবনমান উন্নয়নে যে সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করেছিলেন, ম্রো কমপ্লেক্স তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। উনার হাতে গড়া এই প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও শিক্ষাবান্ধব করে তুলতে পুকুর পুনঃখনন ও মাঠ সংস্কার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে, খেলাধুলার সুযোগ বৃদ্ধি পাবে এবং পানি সংরক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণও উপকৃত হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন দর্শনকে ধারণ করেই এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে।

উদ্বোধন শেষে তিনি প্রান্তিক লেক শান্তমিত্র বৌদ্ধ ম্রো অনাথ আশ্রম ও বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, জেলা বিএনপির সহ-সভাপতি মো. আবু মুসা, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহিন উদ্দিন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, মৎস্যজীবী দলের সভাপতি মো. হাসেম, কাইছতলী ২নং ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies