শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
বিজ্ঞান ও প্রযুক্তি

ম্যাসেঞ্জারে টেক্সট মুছে ফেলার ফিচার

শেয়ার করুন:

তাৎক্ষণিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক ম্যাসেঞ্জার এখন ব্যাপক জনপ্রিয়। তবে একজনের ম্যাসেজ ভুল করে অন্য কারো কাছে গেলেই বিপত্তি। তা আর ডিলেট করার কোন উপায়ই নাই। তবে এবার সে সঙ্কট কাটিয়ে তুলেছে ফেসবুক।

এখন থেকে ফেসবুক মেসেঞ্জারে ভুলে অপরিচিত কাউকে কোনো টেক্সট পাঠিয়ে দিলে এখন তা ১০ মিনিটের মধ্যে মুছে দেয়া যাবে। ফেসবুক কর্তৃপক্ষ মেসেঞ্জারে ‘আনসেন্ড’ নামে নতুন একটি ফিচার যোগ করেছে। এর মাধ্যমে পাঠানো বার্তা মুছে ফেলার সুবিধা মিলবে। খবর দ্য ভার্জ।

মেসেঞ্জারের নতুন ফিচারটির তথ্য আগেই প্রকাশ পেয়েছিল। এবার তা চালু করল ফেসবুক। এর ফলে মেসেঞ্জারের মাধ্যমে পাঠানো বার্তার ওপর চাপ দিলে দুটি অপশন দেখা যাবে। একটিতে সবার কাছ থেকে মুছে ফেলা ও অন্যটিতে শুধু নিজের জন্য মুছে ফেলার অপশন দেখানো হবে। সেখান থেকে নির্বাচন করে দিলে তা মুছে যাবে।

Powered by Done 5 Technologies