শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
নির্বাচিত

আমার ইমেজ নষ্টের ষড়যন্ত্র করছে একটি মহল

শেয়ার করুন:

ওমর তারেক,

লিগ্যাল ভয়েস : যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, সম্প্রতি একটি মহল বিভিন্ন জায়গায় আমার নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। মহলটি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে ফোন করে অর্থ ও উপঢৌকন চাচ্ছে। এতে আমার ও আওয়ামী যুবলীগের ইমেজ নষ্ট হচ্ছে।

আজ বৃহস্পতিবার যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

বিবৃতিতে যুবলীগ চেয়ারম্যান বলেন, সম্প্রতি আমি লক্ষ্য করেছি কিছু স্বার্থান্বেষী মহল আমার নাম ব্যবহার করে আমার ও সংগঠনের ইমেজ নষ্টের জন্য বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। যা আমি জানতে পেরেছি। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, যুবলীগ চেয়ারম্যান ও যুবলীগের ভাবমূর্তি নষ্টের জন্য একটি স্বার্থান্বেষী মহল এই অপতৎপরতা চালাচ্ছে।

আমি ইফতার মাহফিল বা কোনো ধরণের অনুষ্ঠানের জন্য কারো কাছ থেকে অর্থ বা কোনো ধরণের সহযোগিতার আবেদন করিনি বা আমার কোনো প্রতিনিধি সহযোগিতার আবেদন করেনি।

আইনপ্রয়োগকারী সংস্থার প্রতি আমি অনুরোধ করছি, বিষয়টি তদন্ত করে দোষীদের খুঁজে বের করুন। এছাড়া তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন।

Powered by Done 5 Technologies