রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
ওয়াগ্যোয়াই পোয়ে’ ঘিরে রুমা বাজারে শুঁটকি মাছের বাজার জমজমাটবাজারে এলো শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন ‘হেলিও ৬৫’বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর
জাতীয়

সংরক্ষিত মহিলা আসনের তফসিল ৩ ফেব্রুয়ারি

শেয়ার করুন:

ঢাকা, ২২ জানুয়ারি ২০১৯, (লিগ্যালভয়েস ডেস্ক) : একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে তফসিল আগামী ৩ ফেব্রুয়ারি ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সন্ধ্যায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা বলেন।
আজ অনুষ্ঠিত কমিশনের ৪৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইসি সচিব বলেন, যেহেতু সংরক্ষিত আসনে ভোটাভোটি হয় না, তাই নির্বাচনটা এগিয়ে আনতে চাই। আগে ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা জানিয়েছিল কমিশন।
সংরক্ষিত মহিলা আসনে কোনো হিজড়া প্রার্থী হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, হিজড়া তৃতীয় লিঙ্গ হিসেবে আছেন। তবে যদি ভোটার হওয়ার ফরমে কেউ নারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন, তবে তিনি প্রার্থী হতে পারবেন।
সংরক্ষিত আসনের নির্বাচন আইন অনুযায়ী, দেশের যে কোন যোগ্যতাসম্পন্ন নারীই সংরক্ষিত আসনের প্রার্থী হতে পারবেন। তবে একজন প্রস্তাবক ও সমর্থক হতে হবে সংসদ সদস্যদের মধ্য থেকে।

Powered by Done 5 Technologies