রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
জাতীয়

সু-শিক্ষাই পারে দেশের টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে : এনামুল হক শামীম

শেয়ার করুন:

শরীয়তপুর, ২৬ জানুয়ারি ২০১৯ লিগ্যালভয়েস : পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, সু-শিক্ষাই পারে দেশের টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে। সরকার তাই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আজ নড়িয়ার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
উপমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার তৃণমূল পর্যায়ে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও কলেজ জাতীয়করণ, শিক্ষাবৃত্তি, মিড-ডে মিলসহ শিক্ষার উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতোমধ্যে দেশবাসী তার সুফলও ভোগ করছেন।
পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এক এম ইসমাইল হক।

Powered by Done 5 Technologies