সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
অর্থ ও বাণিজ্য

৩০ কোটি টাকার ভ্যাট পরিশোধ করেছে ৩ সিমেন্ট কোম্পানি

শেয়ার করুন:

সিমেন্ট খাতে অপরিশোধিত ৩০ কোটি ১২ লাখ টাকার মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করেছে তিনটি বহুজাতিক প্রতিষ্ঠান।

চলতি মাসে ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ) সিমেন্ট শিল্পের বহুজাতিক তিন প্রতিষ্ঠান এই রাজস্ব প্রদান করে।

এ বিষয়ে ভ্যাট এলটিইউ কমিশনার মুহাম্মদ মুবিনুল কবীর বাসসকে বলেন, সিমেন্ট খাতের পণ্যসমূহ মূলত তিনভাবে বিক্রি করা হয়।এগুলো হলো-অনুমোদিত মূল্য পণ্য সরবরাহ অথবা অনুমোদিত মূল্যের চেয়ে কম মূল্যে সরবরাহ কিংবা অনুমোদিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে সরবরাহ করা হয়। কোম্পানিগুলো সকল ক্ষেত্রে অনুমোদিত মূল্যে ভ্যাট পরিশোধ করে থাকে। কিন্তু বর্ধিত মূল্যে পণ্য বিক্রি করলে,তারা যে অতিরিক্ত ভ্যাট পাচ্ছে সেটি সরকারের কোষাগারে জমা দিচ্ছে না।

তিনি বলেন,বর্ধিত মূল্যের এই ভ্যাট সরকারের কোষাগারে জমা না দেয়ার তথ্য অডিটে আসার পর- চারটি সিমেন্ট কোম্পানিকে নোটিশ করা হয়।এর প্রেক্ষিতে তিনটি কোম্পানী চলতি মাসে ৩০ কোটি ১২ লাখ টাকার ভ্যাট পরিশোধ করেছে। আরো একটি কোম্পানি আগামী সপ্তাহে তাদের অপরিশোধিত ভ্যাট প্রদান করবে বলে তিনি জানান।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies