মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
অর্থ ও বাণিজ্য

২০৩০ সালের মধ্যে সকল সক্ষম ব্যক্তির কর্মসংস্থান হবে : অর্থমন্ত্রী

শেয়ার করুন:

ভূইয়া আসাদুজ্জামান /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শনিবার আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের সকল সক্ষম ব্যক্তির কর্মসংস্থান হবে।

তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাই কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল প্রথম ২০টি দেশের তালিকায় চলে আসবে বলে আশা করছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মাহমুদ উস সামাদ এমপি ও জনতা ব্যাংকের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ।

অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই তাকে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন করে রাখার পরামর্শ দেন, যেন কৃষক, শ্রমিক, ফেরিওয়ালা, কামার, হস্তশিল্পীসহ প্রতিটি শ্রমজীবী পরিবারের অন্তত একজন সদস্যের কর্মসংস্থান করা যায়।

তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি যে ২০৩০ সাল নাগাদ দেশের প্রতিটি কর্মক্ষম ব্যক্তি কর্মসংস্থানের আওতায় আসবে।’

দেশের দারিদ্রতার হার ২১ শতাংশে নেমে গেছে উল্লেখ করে কামাল বলেন, সরকার ২০৩০ সাল নাগাদ দারিদ্রতার এই হার ০ থেকে ৩ শতাংশে নামিয়ে আমার লক্ষ্য সরকারের রয়েছে।

বিশ্বব্যাংক ও আইএমএফ এর তথ্য উপাত্তের বরাত দিয়ে অর্থমন্ত্রী বলেন, বিগত ১০ বছর নাগাদ বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধিতে শীর্ষ স্থান অধিকার করে আছে। এই অগ্রগতি অব্যাহত থাকলে ২০২৭ সাল নাগাদ বৈশ্বিক অর্থনীতিতে আমাদের দেশ ২৬তম স্থান অধিকার করতে সক্ষম হবে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তার মন্ত্রণালয় বছরে ২শ’ মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদানের পদক্ষেপ গ্রহণ করেছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies