রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
জাতীয় বিনোদন

মেধার পাশাপাশি দেশপ্রেম থাকতে হবে : তথ্যমন্ত্রী

শেয়ার করুন:

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ‘মানবিক উৎকর্ষ সাধনের জন্য মেধার পাশাপাশি দেশপ্রেম ও মননশীলতার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তথ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে কবি সংগঠন ‘কথক’ আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল পোয়েট সামিট ২০১৯ এ প্রধান অতিথির বক্তৃতায় এ গুরুত্ব আরোপ করেন।
সম্মেলনে দেশি-বিদেশি কবিদের উষ্ণ অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, কবিতা আমাদের মননশীল মানুষ হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু তার বক্তৃতায় প্রায়শই কবিতার পঙক্তি উচ্চারণ করতেন, তিনি নিজেও কাব্যপ্রেমী ছিলেন।’
এ সময় তথ্যমন্ত্রী কবি আমিনুর রহমান সম্পাদিত ‘বিশ্বসেরা সমকালীন কবিদের কবিতা’সহ তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং দেশি-বিদেশি ১৫জন কবির হাতে কথক সম্মাননা তুলে দেন।
তিনদিন ব্যাপী এ সম্মেলনে ইরাক, উরুগুয়ে, কঙ্গো, চীন, মালয়েশিয়া, যুক্তরাজ্যসহ স্বদেশী কবিরা অংশগ্রহণ করেন।
এদেশের কবিদের মধ্যে আমিনুর রহমান, আসাদ চৌধুরী, হায়াত সাইফ, মুহম্মদ নূরুল হুদা ও জাহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Powered by Done 5 Technologies