শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
খেলা সংসদ

প্রথমবারের মতো সংসদ অধিবেশনে সাংসদ মাশরাফি

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো অংশ নেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বর্তমান সাংসদ মাশরাফি বিন মর্তুজা। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যস্ত থাকায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম তিন কার্যদিবসে সংসদে উপস্থিত থাকতে পারেননি তিনি।

এইদিন জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে নির্ধারিত আসনে দেখা যায় মাশরাফিকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম সংসদ অধিবেশনে অংশগ্রহন।

Powered by Done 5 Technologies