শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এডিবি প্রেসিডেন্টের অভিনন্দন

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার

চতুর্থবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি ) প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এবং টিম লিডার অব এক্সটার্নাল রিলেশন গোবিন্দা বারের নেতৃত্বে দুই সদস্যের এডিবির একটি প্রতিনিধিদল আজ এখানে প্রধানমন্ত্রীর কাছে তাঁর কার্যালয়ে এডিবি প্রেসিডেন্টের অভিনন্দনপত্র হস্তান্তর করেন।
চিঠিতে এডিবি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত ১০ বছরে সকল খাতে বাংলাদেশের দ্রুত অগ্রগতির প্রশংসা করেন।
তাকিহিকো নাকাও দারিদ্র্য নিরসন, আর্থ-সামাজিক উন্নয়ন এবং জাতি গঠন কার্যক্রমে বাংলাদেশের প্রচেষ্টায় এডিবির বলিষ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies