নির্বাচিতবাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীকে কটূক্তি, ডেপুটি জেলার সাময়িক বরখাস্ত

খুলনা ব্যুরো চিফ/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূক্তির দায়ে সাতক্ষীরার ডেপুটি জেলার ডলি আক্তার ওরফে জলি মেহেজাবিন খানকে বরখাস্ত করে কারা অধিদপ্তরে ক্লোজড করা হয়েছে।রবিবার সন্ধ্যায় কারা অধিদপ্তর থেকে সাতক্ষীরা জেলা কারাগারে নির্দেশনা পত্র এসেছে বলে নিশ্চত করেছেন সাতক্ষীরার জেল সুপার আবু জায়েদ।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির দায়ে সাতক্ষীরার ডেপুটি জেলার ডলি আক্তারকে সাময়িক বরখাস্ত করে কারা অধিদপ্তরে ক্লোজড করা হয়েছে। সন্ধ্যায় এ সংক্রান্ত একটি পত্র এসেছে সাতক্ষীরা কারা দপ্তরে।

গত ৩ সেপ্টেম্বর ডেপুটি জেলার ডলি আক্তারের ব্যবহৃত জলি মেহেজাবিন খান ফেসবুক আইডি থেকে একটি পোস্টকৃত ছবির মন্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিলাই (বিড়াল) লিখে কটূক্তি করেন তিনি।

উল্লেখ্য, গত পহেলা সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৫৬ তম কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের একটি অনুষ্ঠানে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন এই নারী কারা কর্মকর্তা। সেখানে কুচকাওয়াজ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ধারাভাষ্যকার দেওয়ার মুহূর্তে নিজের সেলফি তুলে রাখেন তিনি। এর দুই দিন পর ৩ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৯ মিনিটে তিনি তার ব্যবহৃত জলি মেহেজাবিন খান নামের ফেসবুকে এটি পোষ্ট করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *