জাতীয়

এনবিআরের নতুন চেয়ারম্যান রহমাতুল মুনিম

 

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার (০১ জানুয়ারি) রহমাতুল মুনিমকে দুই জন্য চুক্তিতে এনবিআর চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। আগামী ৫ জানুয়ারি তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।

চুক্তিতে এনবিআর চেয়ারম্যানের দায়িত্বে থাকা মোশারফ হোসেন ভূঁইয়ার চাকরির মেয়াদ ২ জানুয়ারি শেষ হবে। মোশারফের স্থলাভিষিক্ত হবেন রহমাতুল মুনিম।

২০১৮ সালের ১১ এপ্রিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হন মুনিম। এর আগে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের (সচিব) দায়িত্বে ছিলেন। পেট্রোলিয়াম করপোরেশনে থাকার সময় ২০১৭ সালের ১০ জুলাই সচিব পদে পদোন্নতি পান তিনি। গত ১৬ সেপ্টেম্বর সরকার তাকে জ্যেষ্ঠ সচিব করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্বে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া মুনিম নর্দার্ন ইউনিভার্সিটি থেকে এমবিএ (ফিনান্স) ডিগ্রি নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন তিনি। জনপ্রশাসন, স্বরাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন তিনি।

সিরাজগঞ্জ সদর উপজেলায় ১৯৬১ সালের ৬ জানুয়ারি জন্ম নেওয়া মুনিমের স্ত্রী লায়লা জেসমিন সরকারের একজন অতিরিক্ত সচিব।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *