দুর্নীতিপরায়ণদের ধরতে না পারা পর্যন্ত তাড়া করব: দুদক চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের খ্রিষ্টীয় নববর্ষ ও মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
‘দুর্নীতি দমনে অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দুর্নীতিপরায়ণদের যতক্ষণ পর্যন্ত না আইনের আমলে আনতে পারছি, ততক্ষণ আমরা তাদের তাড়া করব।’
দুদকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্থাটির প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

