শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
জাতীয়

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে উপজেলা পরিষদের ভূমিকা গুরুত্বপুর্ণ : নৌপরিবহন প্রতিমন্ত্রী

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার,

ঢাকা, লিগ্যাল ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, স্থানীয় পর্যায়ে জনগণের সুযোগ-সুবিধা ও অধিকার প্রতিষ্ঠা করতে উপজেলা পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপুর্ণ।

তিনি আজ দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে উপজেলা পরিষদে যোগ্য প্রতিনিধি নির্বাচন করার ব্যবস্থা করেছে। এর মাধ্যমে জনগণ তাদের পছন্দের যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জনগণ আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

সকাল সাড়ে ৮টায় তিনি নিজ কেন্দ্রে এসে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুরের ১২টি উপজেলার ৬৬৩টি ভোটকেন্দ্রে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ১২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য দিনাজপুরের ১২টি উপজেলায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ১১ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দিচ্ছে বিজিবি।
৩১ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

Powered by Done 5 Technologies