শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
নির্বাচিত

স্পীকারের সাথে ব্রিটিশ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাত

শেয়ার করুন:

কূটনীতিক প্রতিবেদক

ঢাকা, লিগ্যাল ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আজ তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করেন। সাক্ষাৎকালে তাঁরা সংসদীয় গণতন্ত্র, বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, আর্থ- সামাজিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে প্রধানমন্ত্রী আন্তরিকতার সাথে কাজ করছেন। প্রথমবার নব নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ কার্যক্রমে সমৃদ্ধ করতে ওরিয়েন্টেশন কর্মসূচীর আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় কর্মশালা আয়োজনের মাধ্যমে তাঁদেরকে আরও দক্ষ করে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।
তিনি বলেন, ইউএনডিপি, ইউএনএফপিএসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে জাতীয় সংসদের সাথে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করছে। এছাড়া যুবকদের রাজনীতি ও সংসদ বিষয়ে সচেতন করে তুলতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংসদ ‘সিপিএ রোড শো’ আয়োজন করে। ভবিষ্যতে এ ধরণের রোড শো আরও আয়োজন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশ শিল্প-সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। বাংলাদেশে অবস্থানকালীন সময়কে সুখকর উল্লে¬খ করে এ দেশের জনগণের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন ব্রিটিশ রাষ্ট্রদূত। যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের। ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অ্যালিসন ব্লেক স্পিকারকে নারী দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন দৃষ্টান্তমূলক।
এ সময় সফলতার সাথে তিন বছর বাংলাদেশে দায়িত্ব পালন করায় স্পিকার রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies