বিশ্ব রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারের
বিশ্ব রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারের
স্পোর্টস ডেস্ক,
লিগ্যাল ভয়েস : বিশ্ব রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছেন দুই ওপেনার। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে এ রেকর্ড গড়েন জন ক্যাম্পবেল ও শাই হোপ।
স্বাগতিকদের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৩৬৫ রানের জুটি গড়েন এই দুই ওপেনার। ৪৭.২ ওভারে এই রান আসে। এর আগে গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটি গড়েছিলেন পাকিস্তানের ইমাম-উল-হক ও ফখর জামান। তারা করেছিলেন ৩০৪ রানের রেকর্ড। শেষপর্যন্ত এই রেকর্ড ভেঙ্গে দিলেন ক্যারিবীয় ওই দুই ওপেনার।
পাকিস্তানের রেকর্ড গড়ার আগে ওয়ানডে ক্রিকেটে আরেকটি সর্বোচ্চ রানের জুটি ছিল। ২০০৬ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৬ রানের রেকর্ডটি গড়েছিলেন শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা ও সানাথ জয়াসুরিয়া। এটি ছিল অনেক দিন।

