রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
নির্বাচিত

আহমেদ ইমতিয়াজ বুলবুলের ইন্তেকালে শোক রাষ্ট্রপতির

শেয়ার করুন:

ঢাকা ২২ জানুয়ারি ২০১৯ (লিগ্যালভয়েস ডেস্ক) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বীর মুক্তিযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি বিশিষ্ট সংগীত পরিচালক, একুশে পদক প্রাপ্ত সুরকার বুলবুলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন।
দেশের সংগীতাঙ্গনে তার অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, ‘ইমতিয়াজ বুলবুলের ইন্তেকালে দেশের অপূরণীয় ক্ষতি হলো। সংগীতের ক্ষেত্রে তার অবদান মানুষ কখনো ভুলবেনা।’
রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ইমতিয়াজ বুলবুল আজ সকালে রাজধানীর আফতাবনগরের বাসায় হার্ট অ্যাটাক হলে ভোর সাড়ে ৫টায় মহাখালীতে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি জাতীয় চলচ্চিত্র পদক এবং রাষ্ট্রপতি পদক লাভ করেন।

Powered by Done 5 Technologies