শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
বিনোদন

প্রথম বাংলাদেশি গীতিকবির কথায় গাইলেন অনুপম

শেয়ার করুন:

গভীর প্রেম, জীবনবোধ এবং সমৃদ্ধ কথার জীবনমুখী-দর্শনভিত্তিক গান সৃষ্টি করে ইতোমধ্যে পণ্ডিত খেতাবেও ভূষিত হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। অর্থাৎ পশ্চিমবঙ্গের লোকেরা এখন তাকে পণ্ডিত অনুপম রায় বলেই সম্বোধন করেন।

অনুপম নিজের লেখার বাইরে গান করেন না বললেই চলে। নিজ কণ্ঠের গানগুলোর গীতিকাব্য রচনা, সুরারোপ করা এবং সঙ্গীত তিনি নিজেই করেন। এক কথায় এরইমধ্যে নিজেকে তিনি সঙ্গীতজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী প্রথম বাংলাদেশি গীতিকবির কথায় একটি গানে কণ্ঠ দিলেন। গানের শিরোনাম ‘পারছি তো খুব’। এর কথা লিখেছেন ওমর ফারুক বিশাল। সুর-সঙ্গীতায়োজন করেছেন রবিন ইসলাম।

‘পারছি তো খুব/লুকোতে ব্যথা/জলভরা দু’চোখ/মন কি তোমার/চাই না কভু/আমার ভালো হোক’- এমন কথার গানটি গেয়ে ভালোলাগা প্রকাশ করেছেন অনুমপ রায়।

এ প্রসঙ্গে অনুপম রায় বলেন, পুরোটা গানের প্রতিটা লাইনে একটি বার্তা আছে, যা আমাকে খুব মুগ্ধ করেছে। আমি সিনেমার বাইরে গান করি না। এই গানের ট্র্যাক আমাকে পাঠানোর পর টানা বেশ কয়েকবার শুনলাম। কথার পাশাপাশি সুর-সঙ্গীতও চমৎকার হয়েছে। তাই গান করবো না- এই কথা বলার সাহস পাইনি। গানের গীতিকবি বিশালের জন্য অনেক শুভকামনা।

অনুপমের কণ্ঠের ‘পারছি তো খুব’ শিরোনামের গানটি গতকাল বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে ভিডিওতে প্রকাশ পেয়েছে। ভিডিওতে দেখা যাবে অনুপম রায়, মেহজাবিন ও এস এন জনিকে। ভিডিওটি নির্মাণ করেছেন জুয়েল রানা।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies