বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
খেলা

সিলেটের সংগ্রহ ৪ উইকেটে ১৯৫ রান

শেয়ার করুন:

চট্রোগ্রাম, লিগ্যালভয়েস : বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ষষ্ঠ আসরের ৩১তম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করেছে সিলেট সিক্সার্স।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সিলেট সিক্সার্স। ব্যাট হাতে দলকে দারুণ সূচনা এনে দেন দলের দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। ৭ দশমিক ১ ওভারে দলীয় ৭১ ও ব্যাক্তিগত ৩৪ রানে আউট হন লিটন দাস। তাইজুল ইসলামের বলে ডেভিড উইসের কচ বিহাইন্ড হওয়ার আগে ২২ বলের ইনিংসে তিনটি চার ও দুইটি ছক্কা হাঁকান লিটন। এরপর তিন নম্বরে জেসন রয় মাত্র ১ রানে আউট হলেও এক প্রান্তে অবিচল ছিলেন অপর ওপেনার আফিফ হোসেন। কিন্তু দুর্ভাগ্য আফিফের হাফ সেঞ্চুরির কাছে গিয়েও মাত্র এক রান দূরে থাকতে তাইজুলের তৃতীয় শিকারে পরিনত হতে হয় তাকে। ৩৭ বলে পাঁচটি চার ও দুইটি ছক্কায় ৪৯ রানে ফিরে যেতে হয় আফিফকে। তবে দলের রানের চাকা সচল রেখেছেন সাব্বির রহমান। পাঁচ নম্বরে ব্যাট নেমে ২৯ বলে চারটি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারিতে শেষ পর্যন্ত ৪৪ রানে অপরাজিত থাকেন সাব্বির। এ ছাড়া শেষ দিকে নিকোলাস পুরানের ১০ বলে এবং পাকিস্তানী মোহাম্মদ নওয়াজেন অপরাজিত ৩৯ রানে বড় সংগ্রহ পায় সিলেট। ২১ বলে তিন চার এবং ২ ছক্কার একটি ঝড়ো ইনিংস খেলেন নওয়াজ। খুলনার তাইজুল ইসলাম ৩০ রানে ৩ উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর :
সিলেট সিক্সার্স: ১৯৫/৪, ২০ ওভার( আফিফ ৪৯, সাব্বির ৪৪*, নওয়াজ ৩৯*: তাইজুল ৩/৩০)।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies