বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
বাংলাদেশ

কাঁচপুর দ্বিতীয় সেতু মার্চ মাসে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হবে : ওবায়দুল কাদের

শেয়ার করুন:

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নবনির্মিত দ্বিতীয় কাঁচপুর সেতু মার্চ মাসে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
মন্ত্রী আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে দ্বিতীয় কাঁচপুর সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতি সেতুর নির্মাণ কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এরই মধ্যে মেঘনা সেতুর কাজ ৮৪ শতাংশ এবং গোমতি সেতুর কাজ ৮২ শতাংশ শেষ হয়েছে।
আগামী মে মাস নাগাদ সেতু দুটির নির্মাণ কাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

জাপানের সহযোগিতায় প্রায় আট হাজার কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা এবং দ্বিতীয় গোমতি সেতু নির্মাণ করা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান।

প্রকল্পের আওতায় নতুন তিনটি সেতু নির্মাণ ছাড়াও পুরনো সেতুর সংস্কার, সংযোগ সড়ক নির্মাণ এবং কাঁচপুরে সড়ক মোহনার উন্নয়ন কাজ হচ্ছে।
প্রকল্প পরিচালক আবু সালেহ মোহাম্মদ নুরুজ্জামান, নারায়ণগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর-ই-আলমসহ প্রকল্পের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies