বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
আন্তর্জাতিক শীর্ষ খবর

দাবানল : নিউজিল্যান্ডের একটি গ্রামকে ছেড়ে দেয়া হলো ‘সৃষ্টিকর্তার হাতে’

শেয়ার করুন:

ওয়েলিংটন, লিগ্যাল ডেস্ক : নিউজিল্যান্ডের একটি গ্রামের সকল লোকজনকে শনিবার সরিয়ে নেয়া হয়েছে। গ্রামটির ঘরবাড়িগুলো ভয়াবহ দাবানলের হুমকির মুখে পড়ায় সেখানে বসবাস করা তিন হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
দমকল বাহিনীর কর্মীরা জানান, তারা এমন ভয়াবহ পরিস্থিতিতে গ্রাম রক্ষার বিষয়টি ‘সৃষ্টিকর্তার হাতে’ ছেড়ে দিয়েছেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, দাবানল ছড়িয়ে পড়ার কারণে ওয়েকফিল্ড শহর জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলটি ভয়ঙ্কররূপ ধারণ করে গ্রামাঞ্চল নেলসনের দিকে ধেয়ে আসছে।
মঙ্গলবার গ্রামাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় সেখানে প্রায় ২ হাজার ১শ’ হেক্টর বনভূমি পুড়ে গেছে।
আঞ্চলিক পুলিশ কমান্ডার জানি হোপার জানান, নির্দেশনা অনুযায়ী তারা সফলভাবে ওয়েকফিল্ড থেকে সকল লোকজনকে সরিয়ে নিয়েছে। এদিকে দমকল বাহিনীর প্রধান জন সুটন জানান, রোববার দাবানলটি ভয়াবহরূপ ধারণ করতে পারে।
তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কালকের ব্যাপারে আমি খুবই উদ্বিগ্ন।’

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies