শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
শীর্ষ খবর সংসদ

একাদশ সংসদের জন্য ৫টি সংসদীয় স্থায়ী কমিটি

শেয়ার করুন:

সংসদ ভবন : একাদশ জাতীয় সংসদের জন্য আরো ৫টি সংসদীয় স্থায়ী কমিটি আজ সংসদে গঠন করা হয়েছে।
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন সংসদ কার্যপ্রণালী বিধির সংশ্লিষ্ট বিধি অনুয়ায়ী সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে এ কমিটিগুলোর প্রস্তাব করলে কন্ঠভোটে অনুমোদিত হয়। বিগত ৬ কার্যদিবসে সংসদে ৩৭টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। আজ গঠিত ৫টি কমিটি নিয়ে ৭ কার্যদিবসে সংসদে ৪২টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হলো।


গঠিত কমিটিগুলো হচ্ছে, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থ্য়াী কমিটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থ্য়াী কমিটি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থ্য়াী কমিটি।


অধ্যাপক আলী আশরাফকে সভাপতি করে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন, আলহাজ দবিরুল ইসলাম, মুজিবুল হক, মইন উদ্দীন খান বাদল, আবদুল মান্নান ও ফখরুল ইমাম।
বেগম সিমিন হোসেন রিমিকে সভাপতি করে গঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন, ভারপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, মমতাজ বেগম, আসাদুজ্জামান নূর, কাজী কেরামত আলী, বেগম সাগুফতা ইয়াসমিন ও অসীম কুমার উকিল।


আ ফ ম রহুল হককে সভাপতি করে গঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন, ইকবালুর রহিম, হাবিবে মিল্লাত, শফিকুল আজম খান, নিজাম উদ্দিন হাজারী, মোজাফফর হোসেন ও আখতারুজ্জামান।
এ কে এম রহমতুল্লাহকে সভাপতি করে গঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন, ভারপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, রেদোয়ান আহমেদ তৌফিক, ফাহমি গোলন্দাজ বাবেল, আহমেদ ফিরোজ কবীর ও নুরুল আমিন।


হাফেজ নূরুল আমিন মাদানীকে সভাপতি করে গঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, শওকত হাছানুর রহমান রিমন, মনোরঞ্জনশীল গোপাল, মাহমুদ উস সামাদ চৌধুরী, ইলিয়াস উদ্দিন মোল্লা ও এইচ এম ইব্রাহিম।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies