শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
নির্বাচিত

আরসিএস’র ২৫ বছর পূর্তি উদযাপন

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার : বেসরকারি গবেষণাধর্মী প্রতিষ্ঠান রিসার্চ এন্ড কম্পিউটিং সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (আরসিএস) ২৫ বছর পার করে ২৬ বছরে পর্দাপণ করেছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর গুলশানে আইবিএ অ্যালামনাই ক্লাবে হয়ে গেল জমকালো বর্ষপূর্তি অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এতে অন্যান্যের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. আলমগীর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, আরসিএস ব্যবস্থাপনা পরিচালক ড. নাদিয়া বিনতে আমিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা টেকসই উন্নয়নের জন্য গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
বিগত ২৫ বছর ধরে আরসিএস সুনামের সাথে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণা সম্পন্ন করেছে। ১৯৯৩ সালে আইবিএর সদ্য গ্র্যাজুয়েট ড. নাদিয়া বিনতে আমিন ও তাঁর চার বন্ধু আরসিএস প্রতিষ্ঠা করেন।

Powered by Done 5 Technologies