বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
খবর জাতীয়

উন্নয়ন অগ্রযাত্রায় টেকসই গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য জরুরি : পরিকল্পনা মন্ত্রী

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার,
ঢাকা, লিগ্যাল ডেস্ক : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়ন অগ্রযাত্রায় টেকসই গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য জরুরি। সরকারের লক্ষ্য সব খাতের উন্নয়ন। আমাদের সবচেয়ে বড় অন্তর্ভুক্তিমূলক কৌশল হলো গণতন্ত্র। আমরা যদি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জন করতে পারব।


মন্ত্রী আজ ঢাকায় ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘সানেম’ আয়োজিত দু’দিনব্যাপী চতুর্থ বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সম্মেলনের এবারের প্রতিপাদ্য ছিল ‘সুশাসনের নতুন চ্যালেঞ্জ : অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, বাণিজ্য ও অর্থব্যবস্থা’ শীর্ষক সম্মেলনে সভাপতিত্ব করেন সানেমের চেয়ারম্যান বজলুল হক খন্দকার। এতে বক্তব্য রাখেন সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, এসকাপ-এসএসডব্লিউ’র পরিচালক ড. নাগেশ কুমার ও বিআইডিএস গবেষণা পরিচালক ড. বিনায়েক সেন।
এম এ মান্নান বলেন, গ্রামে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। দারিদ্র্য কমছে, সাক্ষরতার হার বাড়ছে, মানুষের আকাক্সক্ষা বাড়ছে ও উৎপাদনও প্রান্তিকভাবে বেড়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা যখন শুরু করেছিলাম তখন প্রতি পাঁচ জনে দু’জনের বেশি ছিল দরিদ্র, এখন প্রতি পাঁচ জনে একজন।’ ‘আমরা এখন পারব’ এই বিশ্বাস মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। এখন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে কাজ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies