শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
অর্থ ও বাণিজ্য শীর্ষ খবর

২১ ব্যাংকে ঋণের সুদ হার এক অংকে নামিয়ে আনা হয়েছে : অর্থমন্ত্রী

শেয়ার করুন:

ব্যবসা ও শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী দেশের ২১টি ব্যাংকে ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদ হার এক অংকে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি আজ সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার ৭১ বিধির মনোযোগ আকর্ষণী নোটিশের জবাবে আরো বলেন, ‘বাকি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। আশা করি অচিরেই এসব প্রতিষ্ঠান সুদের হার এক অংকে নামিয়ে আনবে।’

অর্থমন্ত্রী বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও শিল্প বিকাশে অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার ব্যাংক ঋণের সুদহার সহনীয় পর্যায়ে নামিয়ে আনছে। সাথে সাথে ব্যবসা শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অন্যসব পদক্ষেপও নেয়া হচ্ছে।

তিনি বলেন, সরকার ঋণ খেলাপি সংস্কৃতি থেকে জাতিকে বের করে আনতে সর্বাত্মক পদক্ষেপ নিচ্ছে। সরকারের নীতি হচ্ছে ক্লাসিফাইড ঋণ আর বাড়তে দেয়া হবে না।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies