বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুকের অভ্যন্তরীণ কথোপকথন ফাঁস

শেয়ার করুন:

গোপনীয় বিষয়ে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও কোম্পানির অন্য নির্বাহীদের মধ্যকার অভ্যন্তরীণ কথোপকথন সম্প্রতি একটি ওয়েবভিত্তিক হোস্টিং সার্ভিস প্লাটফর্মে ফাঁস হয়ে গেছে। শুক্রবার এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান এ কথা জানিয়েছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

ফাঁস হওয়া কথোপকথন ফেসবুক ও অ্যাপ ডেভেলপার সিক্সফোরথ্রির মধ্যকার একটি মামলা-সম্পর্কিত। ২০১২ সালে মামলাটির বিষয়ে জাকারবার্গ ও কোম্পানির নির্বাহীদের মধ্যে বেশকিছু স্মারক আদান-প্রদান হয়। এসব স্মারকই ৬০ পাতার নথি আকারে গিটহাবে পোস্ট করা হয়েছে। এক্ষেত্রে পোস্টকারী তার নাম-পরিচয় গোপন রেখেছেন।

ফেসবুকের একজন মুখপাত্র জানান, ‘এসব নথি ফেসবুক ও সিক্সফোরথ্রির মধ্যকার একটি মামলা-সম্পর্কিত। ক্যালিফোর্নিয়ার একটি আদালত নথিগুলো সিল করে রেখেছেন। এ কারণে বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কিছু বলতে পারছি না।’

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies