শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
শীর্ষ খবর সংসদ

বর্তমানে ঋণ খেলাপির সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ১১৮টি : মুস্তফা কামাল

শেয়ার করুন:

সংসদ প্রতিনিধি

ঢাকা লিগ্যাল ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে বর্তমানে ঋণ খেলাপির সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ১১৮টি।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের শীর্ষস্থানীয় ২০ জন ঋণ খেলাপির মধ্যে রয়েছে, কোয়ানটাম পাওয়ার সিস্টেম লিঃ, সামান্নাজ সুপার অয়েল লিঃ, বি আর স্পিনিং মিলস লিঃ, স্বপরূপ স্পিনিং লিঃ, রিমেক্স ফুটওয়্যার লিঃ, রাইজিং স্টিল লিঃ, কম্পিউটার সোর্স লিঃ, বেনটেক্স ইন্ডাস্ট্রিজ লিঃ, ম্যাক্স স্পিনিং মিলস, এস এ অয়েল রিফাইনারি লিঃ, রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিঃ, আনোয়ারা স্পিনিং মিলস, ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস লিঃ, স্বপরফ রোটর স্পিনিং লিঃ, ইয়াসির এন্টারপ্রাইজ, চৌধুরী নিটওয়্যারস লিঃ, সিদ্দিক ট্রেডার্স, রূপালি কম্পজিট লেদারওয়্যার লিঃ, আলপা কম্পজিট টাওয়েলস লিঃ এবং এম এম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেড।

মুস্তফা কামাল বলেন, হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় এ তালিকায় কিছুসংখ্যাক ঋণ খেলাপি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies