নির্বাচিতসংসদ

পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নুর-ই-আলম চৌধুরী

সংসদ প্রতিবেদক,

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নুর -ই- আলম চৌধুরী পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম।

গতকাল বুধবার পার্লামেন্ট মেম্বারস ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাচিত কার্যনির্বাহী কমিটি আগামী ৫ বছর দায়িত্ব পালন করবে। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *