শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
চাকরির খবর

৭ ব্যাংকে সিনিয়র অফিসার নিয়োগ

শেয়ার করুন:

 

ভূইয়া আসাদুজ্জামান / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাত ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ৭৭১ জন সিনিয়র অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনালী ব্যাংক লিমিটেডে ২৬৪ জন, জনতা ব্যাংক লিমিটেডে ১৩৯ জন, রূপালী ব্যাংক লিমিটেডে ২১১ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১১৩ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ৮ জন, ইনভেস্টমেন্ট কপোরেশন অব বাংলাদেশ এ ৩০ জন এবং কর্মসংস্থান ব্যাংকে ৬ জন সিনিয়র অফিসার নিয়োগ দেয়া হবে।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/ স্নাতক(সম্মান) বা সমমানের ডিগ্রি থাকলে সিনিয়র অফিসার পদে আবেদন করা যাবে। এসএসসি বা সমমান এবং এর পরবর্তী পর্যায়ের পরীক্ষাসমূহে কমপক্ষে দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোন পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযােগ্য হবে না। ১ জুলাই ২০১৯ তারিখে মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।

যোগ্য প্রার্থীরা অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের সময় পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে। আবেদন করা যাবে আগামী ৪ ফেব্রুয়ারি রাত ১১.৫৯ টা পর্যন্ত।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies