শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
শীর্ষ খবর

উপজেলা নির্বাচনে অংশ না নেয়া হবে বিএনপির জন্য আত্মহননের শামিল : তথ্যমন্ত্রী

শেয়ার করুন:

ঢাকা, ২৩ জানুয়ারি ২০১৯ ( লিগ্যালভয়েস টোয়েন্টিফোর ডটকম ) : আগামী উপজেলা নির্বাচনে অংশ না নিলে বিএনপি তাদের জন্য রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে।
‘এটি হবে আত্মহনের শামিল’ উল্লেখ করে তিনি বলেন, আগামী উপজেলা নির্বাচনে অংশ না নিলে তা হবে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নেয়ার মতো একটা মহাভুল।’
বুধবার দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে এক মতবিনিময় বৈঠকে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি স্বীকার করি তিনি একজন সজ্জন ব্যক্তি, তবে সুন্দর করে মিথ্যা কথা বলতে পারেন।’
নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘কিন্তু মহাসচিব হিসেবে তিনি পুরোপুরি ব্যর্থ।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ জাতীয় নির্বাচনের দিনকে অর্থাৎ ৩০ ডিসেম্বরকে জাতীয় বিপর্যয় দিবস হিসেবে পালনের যে ঘোষণা দিয়েছেন সে বিষয়ে সাংবাদিকরা হাছান মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘গত ৩০ ডিসেম্বর দিনটি বিএনপি তাদের বিপর্যয় দিবস হিসেবে পালন করতে পারে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের কাজের সমালোচনার অধিকার প্রত্যেকের আছে। তবে সমালোচনা গঠনমূলক হলেই আমরা তা গ্রহণ করি, যাতে রাষ্ট্রের ক্ষতি না হয়।’
তথ্যমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই আবাসনসহ সাংবাদিকদের সার্বিক কল্যাণে কাজ করছে।
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আসলে আমি তৃণমূল পর্যায়ের একজন কর্মী। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলের মুখপাত্র এবং প্রচার সম্পাদকের দায়িত্ব দেন।’
‘এখন তিনি (প্রধানমন্ত্রী) আমাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন’ উল্লেখ করে তিনি বলেন, ‘এ রকম একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই।’
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ঝুঁকি না নিয়ে কেউ সফল হয় না। আমি আমার শৈশব থেকে চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছি। শিবির বহুবার আমাকে হত্যা করার জন্য টার্গেট করেছে, তবে আমি আশ্চর্যজনকভাবে বেঁচে গেছি।’
মটর সাইকেল আরোহীদের সম্পর্কে হাছান মাহমুদ বলেন, যারা মোটর সাইকেল চালান, তাদের প্রত্যেকের নিজেদের স্বার্থেই হেলমেট পরা উচিত।
মটর সাইকেল আরোহীরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন বলে মন্তব্য করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies